২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৃষ্টির পর জেঁকে বসতে পারে শীত’

পশ্চিমা ও পূবালী লুঘচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারের পর আকাশ মেঘমুক্ত হলে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমা ও পূবালী লুঘচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারের পর আকাশ মেঘমুক্ত হলে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ফারাহ দীবা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, মাইজদীকোর্ট, সিলেট রাজশাহী ও পটুয়াখালীতেও হালকা বৃষ্টি হয়েছে। দেশের সর্বনিু তাপমাত্রা ছিল রংপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফারাহ দীবা বলেন, “আকাশ মেঘলা থাকায় গুঁড়িগুঁড়ি ও হালকা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারের পর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে কমে শীত জেঁকে বসতে পারে।” আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ এবং অন্যান্য স্থানে দুই তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর আগে ডিসেম্বরে দেশের উত্তরাঞ্চলে এক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৬৩১ ঘ.