নড়াইল, জানুয়ারি ০৮, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে সদর উপজেলা থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সিতারামপুর গ্রামের একটি পুকুরে সুমন বিশ্বাসের (১৫) লাশ পাওয়া যায়। সুমন নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার সনাতন বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় সুমন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সুমনের ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপহরণের পর শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল সুমনের পরিবারের পক্ষ থেকে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24