ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটে রোববার আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেখানে ধোঁয়া দেখে আগুন আতঙ্কে রোগীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়।
সন্ধ্যা ৬টার দিকে বার্নস ইউনিটের চারতলার একটি কোণে ময়লার স্তুপ থেকে ধোঁয়া বের হয়ে পুরো তলায় ছড়িয়ে পড়ে।
পরে হাসপাতালের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নিভিয়ে ফেললে পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে ২০-২৫ মিনিট সময় লাগে।
দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মুস্তফা মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলন্ত সিগারেট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দমকল বাহিনী যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24