ঠাকুরগাঁও, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সরকারি কলেজে সোমবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলন।
রোববার সম্মেলনের আহ্বায়ক ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোতোষ কুমার দে এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলা একাডেমী আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন হবে সোমবার বিকাল ৩টায়।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠান সূচিতে রয়েছে সোমবার বিকালে উত্তরবঙ্গের সা¤প্রতিক সাহিত্য নিয়ে আলোচনা। মঙ্গলবার উত্তরবঙ্গের লোকসংস্কৃতি, ঠাকুরগাঁওয়ের সাহিত্য-সংস্কৃতি, উত্তরের ছোট কাগজ ‘অগ্নি ও স্ফুলিঙ্গ’ নিয়ে আলোচনা সভা, লেখা পাঠ, মুক্ত আলোচনা ও গুণীজন সংবর্ধনা।
এছাড়া দুদিনই সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24