২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টা: তিনদিনেও গ্রেপ্তার হয়নি ছাত্রলীগ নেতা জুয়েল

ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি সাতক্ষীরার সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জুয়েল হাসানকে তিনদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

সাতক্ষীরা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি সাতক্ষীরার সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জুয়েল হাসানকে তিনদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সদর থানার ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের একাধিক জায়গায় অভিযান চালিয়েও জুয়েলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।” ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শেখ জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা করেন ওই ছাত্রী। ওইরাতেই পলাশকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার পাঠানো হয় কারাগারে। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার। ওইদিন সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ। খুলনার আযম খান কমার্স কলেজের ছাত্রীটি ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নিতে স্বামীর সঙ্গে সাতক্ষীরা আসেন। অনুষ্ঠান শেষে হোটেলে পৌঁছে দেওয়ার কথা বলে জুয়েল ও পলাশ ছাত্রীটিকে পলাশের শহরের বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকে পুলিশ [বুধবার] রাত ২টার দিকে তাকে উদ্ধার করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০০ ঘ.