ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা ও বিশেষ কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ১১ জানুয়ারি এবং বিশেষ কোটায় (আদিবাসী, উপজাতি ও প্রতিবন্ধী) আবেদনকারীদের মৌখিক পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন এ তথ্য জানান।
সাক্ষাৎকার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের ১২৮ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী নাতি-নাতনিদের ক্ষেত্রে তাদের বাবা/মা’র ভোটার আইডি কার্ড এবং দৃষ্টি ও বাক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি মেডিক্যাল কলেজের কমপক্ষে সহযোগী অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকের সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান সাকলায়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৭ ঘ.
bdnews24