২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে ছিনতাইকারী আটক

রাজধানীর কদমতলীতে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে কদমতলীর রজ্জব আলী সর্দার রোডের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আটককৃতের নাম মোহাম্মদ আলী (২৫)। কদমতলী থানার ওসি শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার ছিনতাইকারী এক নারীর পথরোধ করে স্বর্ণের চেইন ও কানের দুল নেওয়ার সময় তার চিৎকারে আশপাশের জনতা ও পুলিশ এগিয়ে এসে একজনকে ধরে। বাকি তিন জন এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। মোহাম্মদ আলীর কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮০৬ ঘ.