ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাসাবোতে একটি তৈরি পোশাকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে সেন্ট্রাল বাসাবোর ‘সাকসেস অ্যাপারেল’ নামে ওই গার্মেন্টের দ্বিতীয় তলায় গ্যাসের সরবরাহ লাইন ছিদ্র হয়ে আগুন লাগে বলে জানিয়েছে দমকল বাহিনী।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় এক লাখ টাকার মালামাল পুড়লেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৪০৯ ঘ.
bdnews24