২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসন নির্মাণে প্রতারণার মামলায় অভিযোগ গঠন

ভবন নির্মাণে চুক্তি লঙ্ঘনের মামলায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ও তার ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবন নির্মাণে চুক্তি লঙ্ঘনের মামলায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ও তার ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এরা হলেন- স্যানক টিটি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক মালেকুন নবী লাকু, পরিচালক জাফর এ মনসুর, প্রকল্প সমন্বয়কারী জমির উদ্দিন, প্রকল্প প্রকৌশলী সাইফুল ইসলাম ও দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা আবদুল লতিফ। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ মামলায় অভিযোগ গঠন করে আগামী ১ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন। এ সময় আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন নাকচ করে আদালত। নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ, বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কের ৯২ নম্বর বাড়ির নির্মাণের ক্ষেত্রে শর্ত অনুযায়ী নির্মাণ কাজ শেষ না করা এবং প্রতিশ্র“তি লঙ্ঘন করে ভবনে নিুমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও প্রতারণা। এ আদালতের পেশকার মো. আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আইনে ঢাকার আদালতে এই প্রথমবারের মতো কোনো মামলায় অভিযোগ গঠন করা হলো। গত বছরের ২০ জানুয়ারি নিজ ও অন্য পাঁচ মালিকের পক্ষে এ মামলা দায়ের করেন নববাপুর রোডের ১৩৬ নম্বর বাড়ির বাসিন্দা মাকসুদ হোসেন সিদ্দিকী। মামলার অভিযোগে বলা হয়, এই ছয় মালিকের জায়গা ইব্রাহীমপুরের ৫১৭ নম্বর প্লটে ৬ তলা ভবন নির্মাণের জন্য ওই আবাসন নির্মাণ ও উন্নয়ন প্রতিষ্ঠান ২০০৬ সালের ২ নভেম্বর তারিখে একটি চুক্তি করে। চুক্তিতে ২৪ মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়। এ সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে নির্মাতা প্রতিষ্ঠানকে ৬০ লাখ টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়। কিন্তু ২০০৯ সালের ২ অক্টোবর সে সময়সীমা পার হলেও নির্মাণ কাজ অসমাপ্ত থাকে। নির্মাতারা মাত্র দুই তলা পর্যন্ত নির্মাণ কাজ করে এবং প্রতিশ্র“তির বরখেলাপ করে নিু মানের সামগ্রী ব্যবহার করে বলে অভিযোগ করা হয় মামলায়। বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আইনের ২৫ ধারায় নির্মাণে নিুমানের সামগ্রী ব্যবহারের শাস্তি হচ্ছে তিন বছরের কারাদণ্ড অথবা ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। আর প্রতিশ্র“তি ভঙ্গের মাধ্যমে প্রতারণার শাস্তি দুই বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/পিডি/২১৫০ ঘ.