চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষংছড়িতে নিষিদ্ধ ড্রাম চিমনি পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করায় তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
ইটভাটা তিনটি হলো- আলী আকবরের মালিকানাধীন ফাইভ স্টার ব্রিকস, মঞ্জুর আলম মোর্শেদের এমএফজি ব্রিকস ও জহির আহম্মদের জেডআরসি ব্রিকস।
এগুলোর মধ্যে প্রথম দুটিকে ৫০ হাজার টাকা করে এবং তৃতীয়টিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।
বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভুইয়া এ অভিযানে নেতৃত্ব দেন। স্থানীয় প্রশাসন, র্যাব ও পুলিশ তাকে সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/২০২৬ ঘ.
bdnews24