গাজীপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা হাইটেক পার্কের সামনে এই যুবকের (২৮) লাশ পাওয়া যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, লাশের গলায় দুটি মাফলার প্যাঁচানো ছিল। পাশে আরো একটি মাফলার পড়েছিল।
তার পরনে ক্রিম কালারের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েনিাটফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24