শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে পদত্যাগ পত্রটি পাঠান বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ ব্যাপারে অধ্যাপক ইউনুস বলেন, “ব্যক্তিগত কিছু সমস্যা থাকায় আমি পদত্যাগ করেছি।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এ সম্পর্কিত একটি চিঠি পেয়েছি। চিঠিটি উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে।”
২০০৯ সালের অগাস্টে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক (ছাত্রকল্যাণ উপদেষ্টা) হিসেবে ড. ইউনুস নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.
bdnews24