২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে বুধবার পুলিশ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে বুধবার পুলিশ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দশ দেন। এরা হলেন জেলা জামায়াত সদস্য রোস্তম আলী ও কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হেকমত আলী। সদর থানার ওসি জমির উদ্দির জানান, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারালদার থেকে রোস্তম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নাশকতা চালানোর জন্য জামায়াতের লোকজন রাত ১২টার দিকে গোপন বৈঠক করছিল। ওই বেঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার গোড়ল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হেকমত আলীকে তার বাড়ি থেকে ভোরে গ্রেপ্তার করা হয়। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৪ ঘ.