ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অতিমূল্যায়িত, জেড ক্যাটাগরি ও স্বল্প মূলধনের শেয়ার আলাদা একটি বোর্ডে লেনদেনের ব্যবস্থা করার প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সংশোধনের জন্য প্রস্তাব করেছে সংগঠনটি।
মঙ্গলবার সকালে গুলশান ক্লাবে বিএপিএলসির নির্বাহি কমিটির সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংগঠনের সভাপতি সালমান এফ রহমান।
তিনি বলেন, "মৌলভিত্তির শেয়ার কেনেন, পিই দেখে শেয়ার কেনেনÑ এগুলো বলে আমরা যতই চিল্লাই না কেন বাস্তবে তা হয় না। তাই যারা এসব শেযার কেনে তাদের সতর্ক করার জন্য দ্বিতীয় একটি বোর্ডে লেনদেনের ব্যবস্থা করতে হবে।"
"একই বোর্ডে লেনদেন হওয়ায় কিছু অতিমূল্যায়িত শেয়ারের দায় নিতে হচ্ছে বড় পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ারগুলোর। এর প্রভাব পড়ছে গোটা বাজারের সূচকে।"
যত দ্রুত সম্ভব আলাদা বোর্ড করার জন্য ডিএসই ও সিএসইকে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, "প্রতিটি সেক্টরের জন্য একটি নির্দিষ্ট পিই (মুল্য আয়ের অনুপাত) সীমা থাকবে। ওই খাতের কোনো কোম্পানি পিই সীমা অতিক্রম করলে তাকে মূল বোর্ডের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।"
"এতে কোনো কোম্পানির শেয়ারের দাম পিই সীমার কাছাকাছি পৌঁছলেই বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যাবে। আর দ্বিতীয় বোর্ডে লেনদেন হলে ওই কোম্পানির শেয়ারের দামও কমে আসবে।"
বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে এ ধরণের পদ্ধতি রয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান জানান, দ্বিতীয় বোর্ডে অতিমূল্যায়িত, জেড ক্যাটাগরি ও ছোট পরিশোধিত মূলধণের শেয়ারের পাশাপাশি ওটিসি (ওভার দ্য কাউন্টার) বাজারের শেয়ারও লেনদেন হবে।
এদিকে ডিএসই সাধারণ সূচক সংশোধন ও সার্বিক সূচককে (ডিএসআই) বাদ দেওয়ার প্রস্তাব করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) চিঠি পাঠানো হয়েছে জানান বিএপিএলসি সভাপতি।
তিনি বলেন, "সূচক রি-ক্যালকুলেট করতে হবে। ডিএসআই সূচককে বাদ দিয়ে একটা সূচক করা উচিৎ। এছাড়া ডিএসই ২০ কে ডিএসই ৩০ করা উচিৎ।"
"সূচক ডিসটরটেড রয়েছে। এটাকে কারেক্ট করা উচিৎ", বলেন তিনি।
স¤প্রতি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ডিএসই সাধারণ মূল্যসূচক ভূলভাবে দেখানো হচ্ছে বলে সূচক সমন্বয়ের জন্য গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। ডিএসই সাধারণ সূচক যে অবস্থায় থাকার কথা তার চেয়ে ২৫০০ পয়েন্ট বেশি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬৪৭ ঘ.
bdnews24