২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানের চিকিৎসায় কানেক্টিকাটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানের চিকিৎসার জন্য নিউইয়র্ক থেকে কানেক্টিকাট গিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:39 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানের চিকিৎসার জন্য নিউইয়র্ক থেকে কানেক্টিকাট গিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানেক্টিকাটে প্রধানমন্ত্রীর দুই কানের চিকিৎসা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও স্থায়ীভাবে তার কান ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। তখন থেকে কানের সমস্যায় ভুগছেন হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/০০১৬ ঘ.