২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হুঁশিয়ারি

হরতালের নামে কোনো ধরনের ধংসাত্মক কাজ করতে সবাইকে হুঁশিয়ার করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের নামে কোনো ধরনের ধংসাত্মক কাজ করতে সবাইকে হুঁশিয়ার করেছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপিসহ চার দলের হরতালের আগের দিন বুধবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের কর্মসূচির নামে দুষ্কৃতিকারীরা হরতালের আগের রাতে ও হরতাল চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ করে ও ভাংচুর চালিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে পারে। "ঢাকা মহানগরীর নাগরিকদের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরপরও কেউ এ ধরনের কাজে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে," বলা হয় বিজ্ঞপ্তিতে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কোথাও কোনো ভাংচুর ও যানবাহন পোড়ানো বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর তথ্য পাওয়া গেলে তা কাছের থানায় বা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানাতে অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৮০৫ ঘ.