২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মৃত্যুর পর সড়ক অবরোধ

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনদের অবরোধে সোমবার সকালে মিরপুর রোডে যান চলাচল ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 04:28 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনদের অবরোধে সোমবার সকালে মিরপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। ধানমণ্ডি থানার ওসি মো, মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ তুলে ৮টার দিকে মৃত এক জনের আত্মীয় স্বজন সাইন্স ল্যাবরেটরি এলাকায় সড়কে নেমে আসে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের তুলে দিয়ে সাড়ে ৮টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক। মৃত রোগীর নাম এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১০১৫ ঘ.