২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধানের বাড়ির পুকুর থেকে রাইফেল উদ্ধার

গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী বিধান বড়–য়ার বাড়ির পেছনের পুকুর থেকে একটি অত্যাধুনিক জি-৩ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 06:05 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী বিধান বড়–য়ার বাড়ির পেছনের পুকুর থেকে একটি অত্যাধুনিক জি-৩ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে রাউজানের আঁধার মানিক গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হেফাজতে জিজ্ঞাসাবাদে বিধান বড়–য়ার স্বীকারোক্তির ভিত্তিতে পুকুর থেকে অত্যাধুনিক অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।" যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত বিধান বড়–য়া গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। র‌্যাব সদস্যরা বিধানকে গত ৮ সেপ্টেম্বর রাতে ফেনী থেকে গ্রেপ্তার করে। পরে রাউজানে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। বিধানের বিরুদ্ধে হত্যার অভিযোগে সাতটিসহ মোট ১৭টি মামলা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গত ১১ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি পেয়ে পাঁচ দিনের হেফাজতে নেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১৪৬ ঘ.