২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ডাকাত গ্রেপ্তার, ১০ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের বহিঃনোঙ্গর থেকে আট মাইল দূরে একটি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে জোর করে ওঠার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহিঃনোঙ্গর থেকে আট মাইল দূরে একটি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে জোর করে ওঠার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে ওশেন ওয়ান্ডার নামের জাহাজে ওঠার চেষ্টার সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজিজ (২১), আব্দুস সবুর (২২), তৌহিদুল ইসলাম, (২০) মনির হোসেন (১৮) এবং ফোরকান (২৩)। কোস্ট গার্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, একটি অবৈধ নৌকায় করে আসা ডাকাতদের ওই জাহাজে জোর করে ওঠার চেষ্টার খবর পেয়ে কোস্টগার্ড সেখানে পৌঁছে হাতেনাতে তাদের গ্রেপ্তার করে। ১০ হাজার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় তিন কিলোমিটার দুরে সাগরে একটি মাছ ধরা ট্রলার থেকে মঙ্গলবার দুপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুস সালাম (৬০), মো. ইলিয়াস (৩০) এবং আবদুর রহমান (২২)। কোস্ট গার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন্স কন্টিনজেন্ট চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসাবে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। ট্রলারের পাটাতনের মাছের নীচে কৌশলে এই ইয়াবাগুলো রাখা ছিল। ট্রলারসহ আটক ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/২১১০ ঘ.