২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু

নগরীর কোতোয়ালি থানাধীন বক্সিরহাট এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানাধীন বক্সিরহাট এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছোলা ভর্তি একটি ট্রাক খাতুনগঞ্জে যাওয়ার পথে বক্সিরহাট মোড়ে রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। ট্রাকসহ চালক ইসমাইলকে (৪০) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/আরএ/১৮২৮ ঘ.