সিলেট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি আর্জেস গ্রেনেড পাওয়া গেছে, তবে এটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাকুয়ারপাড় এলাকায় মাটি খোঁড়ার সময় গ্রেনেডটি উঠে আসে বলে পুলিশ জানিয়েছে। গ্রেনেডটি বিমানবন্দর থানায় আনা হয়েছে।
থানার ওসি খায়র"ল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে মাটি খননকালে শ্রমিকরা গ্রেনেডটি পায়।
"হ্যান্ড গ্রেনেডটি ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২৬ ঘ.
bdnews24