২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে জরিমানা

পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে চট্টগ্রামে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে চট্টগ্রামে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মো. আবদুর রহমান সোমবার এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও প্রবর্তক মোড় এলাকায় বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো হয়। পঁচা-বাসি খাবার পরিবেশনের অপরাধে চমেক হাসপাতাল এলাকা সংলগ্ন 'স্পাইজ গ্রাউন্ড মিনি চাইনিজকে ৪০ হাজার টাকা, রাঁধুনি হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা, মেডিকেল স্টাফ ক্যান্টিনের জানে আলমকে ১০ হাজার টাকা, 'ডক্টরস ক্যান্টিন'কে ১০ হাজার ও হাসপাতাল গেইট সংলগ্ন ভান্ডারী হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিন প্রবর্ত্তক মোড়ের স্নোপি রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, সিজলকে ৫ হাজার ও কবির হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সাইফুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৮০৫ ঘ.