সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দীলিপ কুমার (৫০) শাহজাদপুর উপজেলার বেতকান্দি গ্রামের প্রয়াত বিশ্বাস সাহার ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি বিমল কুমার চাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলগেট পার হওয়ার সময় দীলিপ ট্রেনের নিচে ঝাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীলিপ মানসিক ভারসম্যহীন ছিলেন বলে জানান তিনি।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭২৬ ঘ.
bdnews24