নরসিংদী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নরসিংদীর পলাশ উপজেলায় প্রতিপক্ষের ছোঁড়া এসিডে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন।
সোমবার সকালে তারগাঁও গ্রামে এ ঘটনায় আহত হন হোসেন আলী (৪০), তার স্ত্রী ঝর্না (৩০) ও তাদের মেয়ে প্রিয়া (৩)।
তাদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশ থানার ওসি (তদন্ত) বদরুল আলম জানান, গ্রামের আদম বেপারী মোতালেব ও মুকুলের সঙ্গে হোসেন আলীর বিদেশে পাঠানোর ব্যাপারে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল।
হোসেন আলী সকালে মোতালেব ও মুকুলের কাছে টাকা চাইলে তারা দিতে অস্বীকার করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মোতালেব ও মুকুল এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটায়।
এ ব্যাপারে হোসেন আলী বাদী হয়ে মোতালেব ও মুকুলসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৫ ঘ.
bdnews24