২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ

পঞ্চম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার বিকালে কমিশনের চেয়ারম্যান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে এক সভায় এ ফল প্রকাশ করা হয়। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে www.jscbd.org.bd এ ফল পাবেন। পঞ্চম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১৯৮ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে মেধা ও কোটার বিবেচনায় ১২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় বা পুলিশ প্রতিবেদনে অযোগ্য হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। এছাড়াও কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন বা যোগ্যতার ঘাটতি বা অন্য কোন ভুল-ত্র"টি দেখা গেলে তার মনোনয়ন বাতিল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/ ১৮২৭ ঘ.