২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে একব্যক্তি খুন

সিলেটের দক্ষিণ সুরমার হাজীগঞ্জ এলাকা থেকে শনিবার দুপুরে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

সিলেট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার হাজীগঞ্জ এলাকা থেকে শনিবার দুপুরে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মির্জা বিলাল বেগ (৪১) উপজেলার বনমালিপুর এলাকার প্রয়াত চান্দ বেগের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বনমালিপুর গ্রামের মনছন আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে। মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যা থেকে বিলালকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শনিবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ এলাকায় তার লাশ দেখে স্থানীয়রা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে বিলাল বেগ খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৫ ঘ.