২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ দুর্নীতির তদন্ত হবে: মন্ত্রী

দুস্থদের খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিএফ) বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ তদন্ত করা করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুস্থদের খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিএফ) বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ তদন্ত করা করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) এক প্রতিবেদনে দুর্নীতির অভিযোগ প্রকাশের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, "আমরা এ অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। শুধু উপযুক্তরাই যেন শুধু খাদ্য সহায়তা পায় তা নিশ্চিত করা হবে।" আন্তর্জাতিক বার্তা সংস্থা আইআরআইএন শুক্রবার মন্ত্রীকে উদ্ধৃত করে এ সংবাদ প্রকাশ করে। দুস্থদের খাদ্য সহায়তা কর্মসূচি বা ভিজিএফ সরকারের একটি খাদ্য সহায়তা কর্মসূচি। বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো এলাকায় খাদ্যের অভাব দেখা দিলে সেখানে ক্ষতিগ্রস্ত ও অভাবগ্রস্ত পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে সাময়িকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়। ২০১০ সালে ৫০ লাখের মতো মানুষকে এ সুবিধার আওতায় নেওয়া হয়। এএইচআরসির প্রতিবেদনে বলা হয়, গাইবান্ধা জেলায় ভিজিএফ কার্ডধারী ৮০ শতাংশ দুস্থই প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাচ্ছে না। পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের ১৩টি গ্রামের সাতটি গ্রামের এক হাজার পরিবার এই সহায়তা পাচ্ছে। বাকি ছয়টি গ্রাম রয়ে গেছে গণনার বাইরেই। স্থানীয় রাজনৈতিক নেতারা ছয়শ' পরিবারের ভিজিএফ কার্ড নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয় ওই প্রতিবেদনে। গত ২৮ জুলাই পরিকল্পনা কমিশনে এক গোলটেবিল বৈঠকে খাদমন্ত্রী নিজেও স্বীকার করেন যে, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণে সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম বিঘিœত হচ্ছে। মানবাধিকার সংস্থা এএইচআরসির প্রোগ্রাম অফিসার আশরাফুজ্জামান জামান সতর্ক করে দিয়েছেন, দুর্নীতির এ ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/জেকে/০০২৪ ঘ.