ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর ঝিনাইদহের এক মাছচাষিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার হিজলগাড়ি গ্রামে চিত্রা নদী থেকে গুরুদাস বর্মনের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুরুদাস বর্মনের বাড়ি ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায়।
এ ঘটনায় নিহতের ছেলে বিধান কুমার বর্মন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল হালিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরু দাস বর্মন কোটচাঁদপুর উপজেলার দুতিয়ারকাঠি গ্রামে একটি বাওড় লিজ নিয়ে গত ১০-১১ বছর ধরে মাছের চাষ করে আসছিলেন। স¤প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই বাওড় থেকে তাকে উচ্ছেদের চেষ্ঠা করে আসছে।
এ কারণে গত ৪ অগাস্ট একদল সন্ত্রাসী বাওড় থেকে তাকে অপহরণ করে। এরপর ফোনে তার ছেলের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিছু টাকা আদায়ও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24