২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ নোমানকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে

হৃদরোগে আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগে আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার রাত ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তার একান্ত সচিব নুরুল আজিম হিরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো'র তত্ত্বাবধানে আবদুল্লাহ আল নোমানের চিকিৎসা হবে। গত শনিবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় নোমানকে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে মঙ্গলবার বিমানযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯২৬ ঘ.