চাঁদপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে বিকল হওয়া স্টিমার পিএস মাহসুদ আবার চালু হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে স্টিমারটি আবার ঢাকার উদ্দেশে রওনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্টিমারের ইনচার্জ আব্দুল হাই।
এর আগে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় স্টিমারটি বন্ধ হয়ে যায়। স্টিমারটিতে ১ হাজারেরও বেশি যাত্রী রয়েছে।
স্টিমারের ক্লার্ক মিছির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টিমারের প্যাডেলের রবার ডিস ছিড়ে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায়।
স্টিমারটি মোড়েলগঞ্জ থেকে বুধবার চাঁদপুরের উদ্দেশে রওনা করে। রাত ২টায় এর চাঁদপুর ঘাটে ভেড়ার কথা ছিলো। কিন্তু যান্ত্রিক ত্র"টির কারণে এটি ধীরে চলছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩০৭ ঘ.
bdnews24