২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বিএনপি নেতার ছেলে খুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর শিশু সন্তানকে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর শিশু সন্তানকে জবাই করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় বাড়ির পাশে কর্র্মচারীদের ঘরে তার লাশ পাওয়া যায়। নিহত অলি উল্লাহ (১০) টেকনাফ রাইফেলস (বিজিবি) স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির সাংবাদিকদের জানান, সন্ধ্যার পরও ঘরে না ফেরায় মো. আবদুল্লাহর স্ত্রী ছেলেকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের কর্মচারীদের ঘরে খুঁজতে গিয়ে গলাকাটা অবস্থায় মেঝেতে অলি উল্লাহকে পড়ে থাকতে দেখেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। টেকনাফ থানার ওসি মাহবুবুল হক জানান, তিনি ঘটনাস্থল দেখে এসেছেন। তবে এখনো হত্যাকা-ের কোনো কারণ বের করা যায়নি। নিহত অলি উল্লাহর খালু ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন জানান, ধারণা করা হচ্ছে তাদের কর্মচারীদের কেউ তাকে হত্যা করে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.