২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাসচাপায় এক জনের মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় ঢাকাগামী একটি বাসের চাপায় টমটমের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

বরগুনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় ঢাকাগামী একটি বাসের চাপায় টমটমের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় জন। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ডাক্তার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন গাজীর বাড়ি চুনাখালী গ্রামে। তার বাবার নাম হানিফ গাজী। আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, বরগুনা-ঢাকাগামী আলীসন পরিবহনের বাসটি যাত্রীবাহী টমটমকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহসিন মারা যায়। আহত হয় জয়ফুল বিবি (৫০), জুলহাস (৩৫), শওকত (৩০), শাহিনুর (৩৫), তহমিনা বেগম (২৮) ও শহিদুল ইসলাম (২৮)। এদের মধ্যে জয়ফুল ও জুলহাসের অবস্থা আশঙ্কাজনক। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন। বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২২০ ঘ.