২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসাহ থেকে সড়কে যোগাযোগমন্ত্রী

প্রধানমন্ত্রীর ধমকে শুরুতে মহাসড়ক পরিদর্শনে গেলেও এখন এতে বেশ উৎপাহ পাচ্ছেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ধমকে শুরুতে মহাসড়ক পরিদর্শনে গেলেও এখন এতে বেশ উৎপাহ পাচ্ছেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এক সপ্তাহে কয়েক বার গাজীপুরে মহাসড়ক পরিদর্শনের কারণ জানতে চাইলে মন্ত্রী শনিবার সাংবাদিকদের বলেন, "জনগণ ও মিডিয়া এখন বেশ সোচ্চার।এ সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে। জনস্বার্থে বার বার মহাসড়ক পরিদর্শন আমি দায়িত্ব হিসেবে নিয়েছি।" বেহাল মহাসড়ক নিয়ে ঈদের আগে ব্যাপক সমালোচনায় পড়েন আবুল হোসেন। বিভিন্ন মহল থেকে এমনকি সংসদেও তাকে অপসারণের দাবি ওঠে। এরপর প্রধানমন্ত্রীর ধমক শুনে ঈদের আগে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান আবুল হোসেন। শুরু হয় সড়ক সংস্কার কাজ। এরপর গত শুক্রবারও মহাসড়ক পরিদর্শনে গিয়েছিলেন তিনি। যোগাযোগমন্ত্রী শনিবার সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কার কাজ দেখেন। তিনি বলেন, "গাড়ি চলাচলের জন্য রাস্তা প্রতিদিনই উপযুক্ত হচ্ছে। প্রতিদিন তা আগের চেয়ে ভালো হচ্ছে। রাস্তা সংস্কারের চেয়ে পুনঃনির্মাণে একটু বেশি সময় লাগবে। তাতে ছয় মাস থেকে এক বছর সময় লাগবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৫০ ঘ.