বরগুনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার বেতবুনিয়া গ্রামে শনিবার সকালে ধান কাটা নিয়ে সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছে।
আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনা থানার ওসি আবদুল খালেক হাওলাদার সাংবাদিকদের জানান, গ্রামের আবদুস সোবাহান ও শানু ফকিরের মধ্যে গত ২ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমিটিতে এবার আব্দুস সোবহান ধান চাষ করেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে সোবাহান ওই জমির ধান কাটতে গেলে শানু ফকির লোকজন নিয়ে বাধা দেয়। এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে।
আহতদের মধ্যে রয়েছেন তাসলিমা বেগম (৩৫), রিনা বেগম (৩৪), হালিমা বেগম (৬০), আবদুল বারেক (৬৫), পিয়ারা বেগম (৪০), আবদুল মোতালেব (৩০), দুলু বেগম (৫০), হারুন (৪০), সোহেল (২০), নাসির উদ্দিন (৪৫), আফজাল হোসেন (৫০), শানু (৬০), দেলোয়ার হোসেন (৪০) ও কামাল হোসেন (৪২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24