নাটোর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত কামাল হোসেন (৩৫) এ জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছেন।
কলম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালের ওপর হামলার হয় বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে।
কামাল সাংবাদিকদের বলেন, মহেশচন্দ্রপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগের ৭/৮ নেতা-কর্মী পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
সংজ্ঞাহীন কামালকে রাতেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২২ ঘ.
bdnews24