২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ৩ যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সাভারের আশুলিয়ায় তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

সাভার, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে। যুবকরা হলেন- আশুলিয়ার গোরাট এলাকার মজিবুর রহমানের ছেলে মামুন (২০), একই এলাকার আব্দুল খালেকের ছেলে ফরহাদ হোসেন (২৫) ও ফেনী জেলার সদর থানার চৌশনা এলাকার ইমরান আলীর ছেলে সুমন মিয়া (১৯)। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি বিদেশি রিভলবার, একটি শাটার গান, ১১ রাউন্ড রিভলবারের গুলি ও চারটি ম্যাগজিন। বুধবার সকালে পুলিশ আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইউসুফ মাকের্টের সামন থেকে তাদের গ্রেপ্তার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইউসুফ মাকের্টের সামনে একদল সন্ত্রাসী সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।" ওই এলাকায় সকালে ঈদের জামাত থাকায় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধরে ফেলে বলে জানান ওসি। তিনি বলেন, "এ সময় সন্ত্রাসীদের কথা-বার্তায় সন্দেহ হলে তাদের গনপিটুনি দেয় জনতা। "পরে ওই সড়কে দায়িত্বরত শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাহার মাহমুদ সন্ত্রাসীদের আটক এবং তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন অস্ত্রসস্ত্র উদ্ধার করে। পরে তাদের আশুলিয়া থানায় সোর্পদ করা হয়।" ওসি জানান, এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭৪৩ ঘ.