২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে বরগুনায় ঈদ জামাতে ভোগান্তি

অবিরাম বর্ষণের ফলে বরগুনায় ঈদের আনন্দ কিছুটা ম্লান হয়েছে। সকাল থেকেই বৃষ্টির কারণে অনেক মানুষকে ঘরে আটকে থাকতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

বরগুনা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিরাম বর্ষণের ফলে বরগুনায় ঈদের আনন্দ কিছুটা ম্লান হয়েছে। সকাল থেকেই বৃষ্টির কারণে অনেক মানুষকে ঘরে আটকে থাকতে হয়। যারা প্রবল বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে অংশ নিতে এসেছিলেন তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। বৃষ্টির কারণে বরগুনা সার্কিট হাউজ ময়দান ও আবুল হোসেন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়া যায়নি। ঈদের নামাজ পড়তে আসা প্রায় পাঁচ সহস্রাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে তারা নিরূপায় হয়ে বরগুনা সদর ঘাট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। সেখানে সকাল সাড়ে ৮টা ও ৯টায় দুটো ঈদের জামাত অনুষ্ঠিত হলেও অনেকে জায়গা না পেয়ে নামাজ আদায় করতে পারেননি। মুসলিমপাড়ার কাজী সেলিনা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশা ছিল ঈদের দিন সকালে গ্রামের বাড়ি গিয়ে শাশুড়ীসহ আত্মীয়-স্বজনের সাথে দেখা করবো। কিন্তু বৃষ্টি আমার সব আশা কেড়ে নিয়েছে। তবে বৃষ্টিতে সবচেয়ে মন খারাপ শিশুদের। কলেজ ব্রাঞ্চ রোডের সিয়াম, সাদিয়াসহ একাধিক শিশু জানায়, ঈদের নতুন কাপড় পড়ে তারা বাসায় বসে আছে। কোনো বন্ধুর বাড়িতে তারা যেতে পারেনি। এ কারণেই তাদের বেশি মন খারাপ বলে জানায় শিশুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭২৭ ঘ.