২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঈদগাহের আশপাশে পার্কিং ব্যবস্থা

ঈদ জামাতের সময় জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশ যানজটমুক্ত রাখতে গাড়ি পার্কিংয়ের স্থান নির্দিষ্ট করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ জামাতের সময় জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশ যানজটমুক্ত রাখতে গাড়ি পার্কিংয়ের স্থান নির্দিষ্ট করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানের জামাতে আসবেন। তাই সুষ্ঠুভাবে পার্কিং নিশ্চিত করতে ঈদের দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দানের আশপাশে গাড়ী পার্কিংরে স্থান নির্ধারণ করে দিয়েছে মহানগর পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঈদগাহ ময়দানের ভিভিআইপি গেটের উত্তর পাশে রাষ্ট্রপতির গাড়িবহর, সুপ্রিম কোর্টের ভিতর দক্ষিণ-পশ্চিম কোণায় (মাজারসংলগ্ন উত্তর পাশে) বিচারপতিদের গাড়ি, ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর-পশ্চিম দিকে মন্ত্রীপরিষদ সদস্যসহ ভিআইপি ব্যক্তিদের গাড়ি, পূর্ত ভবনের আঙ্গিনা অথবা অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জিরো পয়েন্ট ও ইউবিএল ক্রসিংয়ের (মুক্তাঙ্গন) উভয় পাশে, দোয়েল চত্বরের দক্ষিণ-পশ্চিম-উত্তর পাশ, ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশ, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রর্সিং পর্যন্ত রাস্তার উভয় পাশ সাধারণ নাগরিকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি আরো জানায়, জাতীয় ঈদগাহ ময়দানের কাছে নির্ধারিত পার্কিংয়ে শুধু ভিভিআইপিদের গাড়ি মৎস্য ভবন হয়ে প্রবেশ করবে। অন্য ব্যক্তিদের গাড়ি এবং বাণিজ্যিক যানবাহনসমূহ সরকারি কর্মচারী হাসপাতাল মোড়-প্রেসক্লাব লিংক রোড-পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি-সাবকন্ট্রোল রুম গ্যাপ-ইউবিএল ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-মৎস্য ভবন ক্রসিংয়ে স্থাপিত ব্যারিকেডের বাইরে পার্কিং এবং চলাচল করবে বলে ডিএমপি জানায়। বিডিনিউজ টোয়ে্িন্টফোর ডটকম/কেটি/সিএস/ডিডি/২২৩২ ঘ.