২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নসিমন উল্টে নিহত ২

মাগুরার শালিখা উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত যান নসিমন উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

মাগুরা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত যান নসিমন উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে আড়পাড়া কালিগঞ্জ সড়কের সাতনাফুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার ছোনপুর গ্রামের আব্দুর রহিম (৫০) এবং শালিখার পাঁচ কাউনিয়া গ্রামের মশিউর রহমান(৪৫)। শালিখা থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে সিংড়া থেকে আড়পাড়াগামী যাত্রীবাহী নসিমনটি একটি মটর সাইকেলকে জায়গা দিতে গিয়ে উল্টে যায়। এতে আহত হয় পাঁচ যাত্রী। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মশিউরের মৃত্যু হয। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান রহিম। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে ওসি জানান। নিহত রহিম একজন ঘুনি (বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র ) ব্যবসায়ী। মশিউর ভূষিমালের ব্যবসা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.