২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটার দায়ে ১৭ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটার অভিযোগে সিলেটে এক চা ব্যবসায়ীকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 04:26 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কাটার অভিযোগে সিলেটে এক চা ব্যবসায়ীকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর সিলেটের খাদিমনগরে ছনখোলা টিলা নামে ওই পাহাড় কাটার দায়ে চা ব্যবসায়ী রুকন উদ্দিন খানকে (৫৬) মঙ্গলবার সিলেট থেকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে ডেকে আনা হয়। পরে তাকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, বেআইনিভাবে পাহাড় কাটায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে কর্তিত পাহাড়ের মাটির ক্ষয় রোধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে রুকন উদ্দিন কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি পাহাড় না কাটার অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/এএল/২২২২ ঘ.