২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-ভোলা ফেরি আবার বন্ধ

একমাত্র সচল ফেরিটি নষ্ট হওয়ায় বরিশাল-ভোলা ফেরি পারাপার আার বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

বরিশাল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাত্র সচল ফেরিটি নষ্ট হওয়ায় বরিশাল-ভোলা ফেরি পারাপার আার বন্ধ হয়ে গেছে। প্রপেলারে জাল আটকে মঙ্গলবার সকালে ফেরি 'দোলনচাঁপা'র একটি ইঞ্জিন অচল হয়ে পড়ে। এর ফলে এই রুটে চলাচলকারী দু'টি ফেরিই বন্ধ হয়ে গেল। এর আগে গত ১৮ জুলাই ফেরি 'অপরাজিতা' বিকল হয়ে যায়। দুটি ফেরিই বিকল থাকায় ভোলার সঙ্গে বরিশালসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ভূত সমস্যার পরিপ্রেক্ষিতে আপাতত কাজ করার জন্য পিরোজপুর থেকে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের একটি ফেরি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার বিকালের মধ্যে ওই ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বরিশালের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) গোপাল চন্দ্র মজুমদার। বিআইডব্লি¬টিসি'র টার্মিনাল সহকারী (টিএ) মো. সোহেল খান বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে বরিশালের লাহারহাটের প্রান্ত থেকে 'দোলনচাঁপা' যানবাহন নিয়ে ভোলার ভেদুরিয়া ঘাটে যাচ্ছিল। কালাবদর নদী অতিক্রমের সময় জেলেদের বসানো জালে প্রপেলার প্যাঁচিয়ে ফেরির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সোহেল আরো জানান, পরে ফেরিটির অপর সচল ইঞ্জিন এবং অপর একটি ট্রলারের সাহায্যে লাহারহাট ঘাটে পৌঁছে। এরপর থেকে সেটি বন্ধ রয়েছে। ফেরির মাস্টার মো. হারুন-অর-রশিদ জানান, বরিশালের কালাবদর এবং ভোলার তেঁতুলিয়া নদী দিয়ে ফেরি চলাচল করে। নদীর মাঝে বসানো মাছধরা জালে ইঞ্জিনের প্রপেলার প্যাঁচিয়ে যায়। এক পর্যায়ে ইঞ্জিন অচল হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৩১ ঘ.