২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ভোলা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৩৫ জন। সোমবার বেলা ১২টার দিকে মনিরাম বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত দু'জন হলেন হালিমা খাতুন (৬০) ও এমরান হোসেন (১৬)। অপরজনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে দু'জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লালমোহনের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাইফুদ্দিন আহমেদ শাহিন জানান, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী শতাব্দী পরিবহনের একটি বাস মনিরাম বাজারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুইজন। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয় আরেকজনের। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ও দমকলবাহিনী বাসটি উদ্ধারের চেষ্টা করছে। বাস থেকে অনেক যাত্রী জীবিত উদ্ধার হলেও আরো কয়েকজন বাসের নিচে চাপা পরে আছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৮ ঘ.