২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুর্ঘটনায় মেডিকেল ছাত্র নিহত

সিলেটের হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক মেডিকেল কলেজছাত্রসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

সিলেট/হবিগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক মেডিকেল কলেজছাত্রসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন। শনিবার ভোর ৫টার দিকে মজলিসপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আশরাফুল ইমান ভুঁইয়া (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা সদরের আলী ইমাম ভুঁইয়ার ছেলে। অন্য জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মহাসড়ক পুলিশের শেরপুর থানার ওসি শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী আশরাফুল ঘটনাস্থলে মারা যান। আহত পাঁচ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো এক জনের মৃত্যু হয়। শাহিনুর জানান, বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক দুজন পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৬৫৩ ঘ.