২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ দুর্ঘটনায় অভিযুক্ত চালক জামির কারাগারে

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত বাসচালক জামির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

মানিকগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত বাসচালক জামির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২১ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শুক্রবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম গাজী দেলোয়ার হোসেন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আশরাফ উল ইসলাম এ তথ্য জানান। ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জন। মারা যান মাইক্রোবাস চালকও। এ ঘটনায় ওই দিনই বাসচালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানায় মামলা করা হয়। ১৫ অগাস্ট জমির গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩১৯ ঘ.