২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হাজার ইয়াবাসহ ৩ জন আটক

প্রায় পঁচিশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় পঁচিশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এরা হলেন- মো. ইলিয়াস (২২), মো. হাসান (২৮) ও মো. ইসমাইল (২৬)। বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ও দামদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ২৪ হাজার ৮৬১ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১০৮ ঘ.