বাগেরহাট, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে বিশ কেজি হরিণের মাংসসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
বৃহষ্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর বাহির শুকপাড়ায় এই অভিযান চালানো হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্ট কর্মকর্তা এম. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ডের অভিযানের খবর পেয়ে শিকারিরা ট্রলার ফেলে পালিয়ে যায়। বরফ দিয়ে পলিথিনের ভেতর এসব মাংস রেখেছিল তারা।
কোস্টগার্ড কর্মকর্তা আরো বলেন, দুপুরে বন বিভাগের কচিখালী স্টেশন চত্বরে সব মাংস মাটিচাপা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24