২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১

পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১৫ জন। হামলায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় পাকুরতিয়া গ্রামে দুই সহোদর আনসার তালুকদার ও জামাল তালুকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত গাউস তালুকদার (৭০) বৃহম্পতিবার সকালে খুলনা জেনারেল হাসপাতালে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশের জলাশয়ে জামাল তালুকদারের ছেলে আলিম মাছধরা জাল পাতেন। রাতে জালের কিছু অংশ ছিঁড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আনসার তালুকদারের ছেলেকে দায়ী করলে বুধবার দুপুরে আলিমের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরেই দু'পক্ষের লোকজন সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়া থানার ওসি মাজহারু ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাল চুরি ও ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইয়াকুব তালুকদার (৩০) ও শুকুর তালুকদার (৭০) নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৮ ঘ.