চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষী নারায়নপুর গ্রামের পোড়াগাঁয়ের একটি কলা বাগান থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমত আরা সাংবাদিকদের জানান, র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল সকাল ১০টার দিকে হাতবোমাগুলো উদ্ধার করে।
হাতবোমা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24