২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিবহির্ভূত চাঁদা রোধে সংসদীয় উপ-কমিটি পুনর্গঠিত

পরিবহন খাতে বেপরোয়া চাঁদা আদায় রোধে সংসদীয় উপ-কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন খাতে বেপরোয়া চাঁদা আদায় রোধে সংসদীয় উপ-কমিটি পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে গাড়ি নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য আনার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম সভাপতিত্বে বুধবার এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নাসিম ওসমান, ননী গোপাল মন্ডল ও রওশন জাহান সাথী বৈঠকে অংশ নেন। নৌমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লি