২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিড লাইন ছিড়ে ৫ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন

আশুগঞ্জে গ্রিড লাইন ছিড়ে যাওয়ায় সিলেটসহ পাঁচটি জেলা মঙ্গলবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জে গ্রিড লাইন ছিড়ে যাওয়ায় সিলেটসহ পাঁচটি জেলা মঙ্গলবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলো। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রিড লাইন জোড়া লাগিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সবরাবরাহ পুনরায় শুরু হয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুগঞ্জের বগইর এলাকায় গ্রিড লাইনের তার ছিড়ে যাওয়ায় কেন্দ্রের ছয়টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পর লাইন চালু হলে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পেতে থাকে জেলাগুলো। মৌলভীবাজারের পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৭টায় বিদ্যুৎ পান তারা। একই সময়ে বিদ্যুৎ পায় সিলেট ও হবিগঞ্জ। তবে সুনামগঞ্জে রাত ৮টা পর্যন্তও বিদ্যুৎ পায়নি। প্রকৌশলী নুরুল আলম সন্ধ্যায় জানান, সন্ধ্যার আগে চারটি ইউনিট চালু করা হয়। বাকি দুটি ইউনিট চালুরও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০২৫ ঘ.